পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

পরস্ত্রীর সাথে রাত্রিযাপন : এসআই বরখাস্ত

বাংলার খবর২৪.কম index_56537: পাবনা সদর থানার এসআই জাহিদকে বরখাস্ত করা হয়েছে।

শহরের শালগাড়ীয়া মহল্লায় ফরিদা ইয়াসমিন নামের এক নারীর সাথে রাতে মধু চন্দ্রিমার সময় তার নামে ইস্যুকৃত সরকারি একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন খোয়া যাওয়ার অপরাধে রোববার তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই এস আই’র কথিত বান্ধবী ও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

সদর থানার একটি বিশ্বস্ত সূত্র জানান, এ ঘটনায় পাবনা সদর থানার এসআই নাজমুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সোমবার ডিউটি শেষে এসআই জাহিদুল ইসলাম জাহিদ রাত ৯ টার দিকে তার কথিত বান্ধবী ফরিদা ইয়াসমিনকে নিয়ে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার টিবি হাসপাতালের পেছনের একটি বাসায় রাত যাপন করেন।

ফরিদা ইয়াসমিন সিরাজগঞ্জ শহরের জানপুর ব্যাংকপাড়ার শহিদুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

রাতের কোন এক সময় ৮ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ওই এসআই জাহিদের পিস্তলটি হারিয়ে যায়। সকালে পিস্তল হারানোর ঘটনায় চেঁচামেচি শুরু হলে প্রতিবেশীদের মধ্যে ঘটনাটি ফাঁস হয়ে যায়।

ঘটনার ২ দিন পর ২৯ অক্টোবর বুধবার থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ওই বাড়ির ছেলে কাজী সালাউদ্দিন সুজন ও ফরিদা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে ২ দিন জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করেছে।

পাবনা সদর থানার এসআই জাহিদের বান্ধবীর সাথে রাত কাটানোর সময় অস্ত্র হারানোর বিষয়টি শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে গত ৫দিনেও অস্ত্রটি উদ্ধার হয়নি।

পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, ২ দিন আগেই এসআই জাহিদকে দায়িত্বহীনতার অভিযোগে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

অস্ত্রটি উদ্ধারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

পরস্ত্রীর সাথে রাত্রিযাপন : এসআই বরখাস্ত

আপডেট টাইম : ০৫:০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০১৪