পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিএনপি একটি গর্জন-সর্বস্ব দল: ওবায়দুল

বাংলার খবর২৪.কম:500x350_ec6695acd9e8c3e6d8c822238b140793_21702_obadulবিএনপিকে গর্জন-সর্বস্ব দল আখ্যা দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা আন্দোলন করতে গিয়ে পথ হারা হয়ে গেছে।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধুর এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ কামালের জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি রাজনীতির চোরাবালিতে ডুবে গেছে। তাদের আন্দোলন যত গর্জে, তত বর্ষে না। তাই সরকার পতন আন্দোলন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’তিনি বলেন, রাজনীতির মাঠে যত বাধায় আসুক শেখ হাসিনার নেতৃত্বে আমরা তা মোকাবেলা করব। সরকারের উন্নয়ন ও অর্জন আর বলতে হবে না। শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে নতুন ইতিহাস তৈরি করেছেন।

মন্ত্রী বলেন, ‘এখন জনগণ টের পাচ্ছে না। আগামী দুই দশক পর আওয়ামী লীগের এই উন্নয়ন তারা বুঝতে পারবেন। এখন শেখ হাসিনা মৃত্যুবরণ করলেও তিনি ইতিহাসের কিংবদন্তি হয়ে থাকবেন।’ তিনি বলেন, এতদিন আমরা উন্নয়ন উপহার দিয়েছি, এবার উপহার দেব সুশাসন। সুসজ্জিত মিথ্যার চেয়ে ন্যাড়া সত্য অনেক ভাল। আমাদের দেশের অনেক রাজনীতিবিদ সুসজ্জিত মিথ্যা কথা বলেন। বিএনপি এই মিথ্যাচার থেকে বের না হলে তাদের আন্দোলন কোনোদিন জনমুখী হবে না।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, যুবসমাজের মধ্য থেকে যদি কেউ শেখ কামালের মত হতে পারেন, তবে শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়া সম্ভব। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শোক দিবস পালন করতে বেশি টাকা লাগে না। নিজেদের মধ্য থেকে চাঁদা তুলে এই এই অনুষ্ঠান করবেন। দয়া করে কারো কাছ থেকে চাঁদাবাজি করবেন না। এটা করে বঙ্গবন্ধুর মুত্যু দিবসকে কলুষিত করবেন না।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের সভাপতিত্বে আলোনা সভায় আরো উপস্থিত ছিলেন- যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিএনপি একটি গর্জন-সর্বস্ব দল: ওবায়দুল

আপডেট টাইম : ০৫:২১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০১৪