পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত বাবার একার : হাসান ইকবাল

বাংলার খবর২৪.কম 1415036209._56843: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করে কারাগার থেকে বের হয়েছেন তার পরিবারের সদস্যরা।

কারাগার থেকে বেরিয়ে কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল জানান, বাবা কারাগারের ৮নং সেলে আছেন। নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবে আমরা বাবার সঙ্গে দেখা করতে এসেছি। আর বাবা বিচলিত নন একেবারেই স্বাভাবিক অবস্থায় আছেন।

কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে হাসান জানান, ৩০ দিন পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে। আর রায় প্রকাশের পর ক্ষমা চাইবেন নাকি চাইবেন না এ সিদ্ধান্ত বাবার একার। এ ব্যাপারে আমরা কিছু বলতে পারছি না।

হাসান আরো বলেন, বাবা মাকে বলেছেন, তিনি যে আদর্শের আন্দোলন করছেন। তার সন্তানদেরও যেন সেই আদর্শে গড়ে তোলা হয়। আর যে মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যার উপর প্রতিষ্ঠিত বলে তিনি জানিয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কামারুজ্জামানের স্ত্রী, ছেলে, মেয়েসহ পরিবারের ১০ সদস্য তার সঙ্গে দেখা করতে যান। পরে সাক্ষাৎ শেষে সোয়া ১১টার দিকে কারাগার থেকে বেরিয়ে আসেন তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত বাবার একার : হাসান ইকবাল

আপডেট টাইম : ১২:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০১৪