পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

গয়েশ্বর একটা বেয়াদব লোক : হাছান মাহমুদ

বাংলার খবর২৪.কম images_57012 : বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে বেয়াদব আখ্যা দিয়ে ড.হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতারা দিনে স্বাভাবিক থাকলেও রাতে অস্বাভাবিক থাকে। গয়েশ্বর একটা বেয়াদব লোক। তা না হলে সে বলত না যে জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে আসার সুযোগ দিয়ে ভুল করেছেন।

তিনি বলেন, প্রকৃতপক্ষে জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসা নিয়ে অনেক বাধার সৃষ্টি করেছিলেন। কিন্তু সকল বাধা উপেক্ষা করে হাসিনা দেশের মাটিতে ফিরে এসেছেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আয়োজিত হরতালবিরোধী মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ অভিযোগ করে বলেন, শেখ হাসিনা দেশে আসার পর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে মিলাদ পড়াতে চেয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমান তাকে অনুমতি দেননি। অনুমতি না পেয়ে তিনি ৩২ নম্বর এর বাড়ির বাহিরের রাস্তায় মিলাদ পড়িয়েছিলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ হরতাল প্রত্যাখ্যান করায় আজ জামায়াত চোরাগোপ্তা হরতাল পালন করছে। জামায়াতের সঙ্গে বিএনপির গভীর প্রেমের সম্পর্ক থাকায় তারাই জামায়াতকে দিয়ে এ হরতাল করাচ্ছে।

বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, জনগণ কর্তৃক প্রত্যাখাত হয়ে আজ তারা ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে।

সংগঠনের ভারপ্রাপ্ত সহ-সভাপতি মেজবাহ উদ্দিন শফির সভাতিত্বে এ সময় আরো বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মুন্সী এবাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মকবুল সোহেল, সংগঠনের ঢাকা দক্ষিণের যুগ্ম প্রচার সম্পাদক বাবুল হাওলাদার প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

গয়েশ্বর একটা বেয়াদব লোক : হাছান মাহমুদ

আপডেট টাইম : ১২:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০১৪