পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ক্ষমতায় না যাওয়া পর্যন্ত রাজপথে থাকবো : এরশাদ

বাংলার খবর২৪.কম:500x350_036017a4ae3cbd9403dd6567a1671710_1404838864.গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিনই নিষ্পাপ শিশু ও নারীদের হত্যা করা হচ্ছে। তারা গণহত্যায় মেতে উঠেছে। ইসরায়েলি হামলার প্রতিবাদে এবার সরকারকে রাস্তায় দেখতে চায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসাইন মোাহাম্মদ এরশাদ।
বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ক্ষমতায় না যাওয়া পর্যন্ত রাজপথে থাকবেন বলে জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দিয়ে বলেন, গণমাধ্যম বলে আমি নাকি চতুর্মুখী ঢিল ছুঁড়ছি। আমি একদিকে ঢিল ছুঁড়ছি। সেটা হচ্ছে ক্ষমতার দিকে। ইসরায়েলের ধ্বংস কামনা করে এরশাদ বলেন, ইসরায়েল নিপাত যাক। গাজার বর্বরতার বিরুদ্ধে প্রথমবারের মত রাজপথে নেমেছি। ক্ষমতায় না যাওয়া পর্যন্ত রাজপথে থাকবো। গাজায় হামলায় মদত দেয়ায় তিনি বৃটেন ও আমেরিকার সমালোচনা করেন।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, গাজায় গণহত্যা চলছে অথচ আমাদের দেশের ইসলামী মূল্যবোধের দলগুলো নিশ্চুপ। কোথায় এখন মুসলিম উম্মা?। যদিও সরকার এর প্রতিবাদ করেছে। তবে তা কেবল কাগজে-কলমে। আমরা তাদেরকেও রাস্তায় দেখতে চাই।
গাজা ইস্যুতে জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এরশাদ বলেন, জাতিসংঘ এখন নখ দন্তহীন বাঘ। তারা মূলত পশ্চিমাদের অনুগত শক্তি।
জাতীয় পার্টির এ কর্মসূচিতে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রসিডিয়াম সদস্য এম এ হান্নান, গোলাম কিররিয়া টিপু, আবু হোসেন বাবলা এমপিসহ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দৈনিক বাংলার মোড় হয়ে মতিঝিল পযর্ন্ত যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ক্ষমতায় না যাওয়া পর্যন্ত রাজপথে থাকবো : এরশাদ

আপডেট টাইম : ০৩:৩০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০১৪