পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

এখনো সোহরাওয়ার্দীর অনুমতি পায়নি বিএনপি

বাংলার খবর২৪.কম,image_105445_0ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের মহাসমাবেশের জন্য এখনো অনুমতি পায়নি বিএনপি।

শুক্রবার সন্ধ্যার পর ডিএমপির কার্যালয়ে চূড়ান্ত অনুমতির জন্য প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর ফিরে গেছেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বরকত উল্লাহ বুলু ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুস সালাম।

নতুন বার্তা ডটকমের কাছে বরকত উল্লাহ বুল বলেন, ‘কালকের (শনিবার) সমাবেশের জন্য এখনো ডিএমপির চূড়ান্ত অনুমতি পাইনি। তবে আমরা আশাবাদী।”

সমাবেশ সফল করতে ইতিমধ্যে দফায় দফায় প্রস্তুতি সভাও করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

শনিবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামের দিকনির্দেশনা থাকতে পারে খালেদা জিয়ার বক্তব্যে।

প্রথমে ৭ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেয় বিএনপি। পরে তা এক দিন পিছিয়ে ৮ নভেম্বর সমাবেশ করার কথা জানিয়ে আবার আবেদন করা হয়।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “অনুমতি পাওয়ার সব প্রক্রিয়া আমরা শেষ করে এখন অনুমতিপত্রের অপেক্ষায় আছি। আশা করি যথাসময়ে তা হয়ে যাবে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

এখনো সোহরাওয়ার্দীর অনুমতি পায়নি বিএনপি

আপডেট টাইম : ০৪:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০১৪