পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কার্গো জাহাজে ডাকাতি সাত নাবিক নিখোঁজ: শ্রমিক ধর্মঘটে বন্দর অচল

বাংলার খবর২৪.কম120140825110056_57212, চট্টগ্রাম/মংলা: একটি লাইটার জাহাজে ডাকাতি ও এর সাত শ্রমিক নিখোঁজ হওয়ার পর নৌ শ্রমিকদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে দেশের প্রধান দুই সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মংলা।

ওই শ্রমিকদের জীবিত উদ্ধার, নদী পথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধ এবং নৌ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ কর্মবিরতির ডাক দেয় লাইটার জাহাজের শ্রমিকরা।

পরে এতে সমর্থন জানিয়ে দেশব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এর ফলে চট্টগ্রাম ও মংলা বন্দরসহ সারাদেশে নৌপথে পণ্য পরিবহণ বন্ধ রয়েছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবুল কাসেম মাস্টার জানান, চট্টগ্রাম বন্দর থেকে সিমেন্ট বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি কর্ণফুলি-৫ যশোরের নোয়াপাড়া যাওয়ার পথিমধ্যে শনিবার ভোররাতে লক্ষ্মীপুরের রামগতির বাতিরখাল এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত ওই জাহাজে হামলা চালায়। এ সময় ডাকাতরা কার্গোর স্টাফদের মারধর করে বিভিন্ন মালামাল লুটে নেয়। ডাকাতি ঘটনার পর থেকে ওই জাহাজের সাত নাবিক নিখোঁজ হয়। এখন পর্যন্ত নিখোঁজ সাত নাবিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। জাহাজটিতে ১১ জন নাবিক ছিল।

নৌযান শ্রমিক ফেডারেশন নেতা আবুল কাশেম মাস্টার আরো বলেন, কর্ণফুলি জাহাজ ডাকাতির সঙ্গে জড়িত দস্যুদের দ্রুত গ্রেফতার ও নিখোঁজ নাবিকদের উদ্ধার না করা পর্যন্ত এ পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।

তিনি জানান, প্রায় ২০ হাজার নৌযানের ২ লক্ষাধিক কর্মচারী এ পরিবহন ধর্মঘট পালন করছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কার্গো জাহাজে ডাকাতি সাত নাবিক নিখোঁজ: শ্রমিক ধর্মঘটে বন্দর অচল

আপডেট টাইম : ০২:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০১৪