পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

টঙ্গীতে নিজ বাসায় র‌্যাব সদস্যের স্ত্রী খুন

বাংলার খবর২৪.কমindex_57227, গাজীপুর : গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া এলাকায় র‌্যাব সদস্যের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সালমা খাতুন র‌্যাব-৪ এর নায়েক ওমর আলীর স্ত্রী।

শনিবার দুপুরে সাড়ে ১২টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক ইয়াসিন আলী জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিটি করপোরেশনের টঙ্গীর বড় দেওড়ার আদর্শপাড়া এলাকার ওই বাসায় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে।

এ সময় তারা সালমা খাতুনকে ঘরের মেঝেতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে তার তলপেটের দুইস্থানে গভীর ক্ষতের সৃষ্টি হলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় ওই র‌্যাব সদস্য বাসায় ছিলেন না।

খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে বা খুনের উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

টঙ্গীতে নিজ বাসায় র‌্যাব সদস্যের স্ত্রী খুন

আপডেট টাইম : ০৪:৫১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০১৪