পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কুমিল্লায় পুলিশের গুলিতে ২ ছিনতাইকারী নিহত

বাংলার খবর২৪.কমindex_57405, কুমিল্লা : কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ছিনতাইকারীদের সংঘর্ষে ঘটনায় দুই ছিনতাইকারী নিহত হয়েছে।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় রোববার সকাল পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ডিবির দুই কর্মকর্তা ও আহত হয়েছেন।

নিহতরা হলেন- কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুরের বাবুলের ছেলে রাব্বী (২০)। নগরীর অশোকতলার এলাকার মৃত কালু মিয়ার ছেলে জনি (২৫)।

আহতরা হলেন- ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলাম।

পুলিশ দুই ছিনতাইকারীর কাছ থেকে তিনটি পিস্তল উদ্ধার করেছে।

এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ৬ নভেম্বর দুপুরে ডিবি পুলিশের এসআই ফিরোজ হোসেনকে গুলি করে পিস্তল ছিনতাই করে দুর্বৃত্তরা।

তবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল পৌনে ১১টার দিকে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় রাব্বীসহ তিন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পুলিশের এসআই, এএসআই, ছিনতাইকারী রাব্বী ও জনি আহত হন।

তিনি আরো বলেন, আহত রাব্বীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় এবং বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জনি মারা যায়।

অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ৬ নভেম্বর দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় ডিবির এসআই ফিরোজ হোসেনকে গুলি করে তার পিস্তলটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ওই ঘটনায় নগরীর কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামছুদ্দিন চৌধুরী বাদী হয়ে রাতে চার জনের নাম উল্লে¬খ করে একটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- নগরীর অশোকতলা এলাকার শাহজাহানের ছেলে জিরা সুমন, মৃত কালু মিয়ার ছেলে জনি, দৌলতপুরের বাবুলের ছেলে রাব্বী, এবং জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চোব্বাশ গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে সবুজ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কুমিল্লায় পুলিশের গুলিতে ২ ছিনতাইকারী নিহত

আপডেট টাইম : ০১:১৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০১৪