পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গাজীপুরে তিন কারখানাকে ৬৩ লাখ টাকা জরিমানা

বাংলার খবর২৪.কমindex_57528, গাজীপুর : পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের জন্য গাজীপুরে ৩টি কারখানাকে ৬৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার কারখানাগুলোকে এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানাসমূহের মধ্যে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ব্যতিরেকে অপরিশোধিত তরল বর্জ্য পার্শ্ববর্তী খালের মাধ্যমে তুরাগ নদীতে নির্গমণ করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতিসাধনের অপরাধে ক্লাসিক এ্যাটায়ার্স লিমিটেডকে ৫৪ লাখ টাকা, একই অপরাধে মার্ক ওয়াশিং এন্ড ডাইং কারখানাকে ৪ লাখ টাকা এবং স্প্রে সেটেলিং ট্যাংক হতে সৃষ্ট তরল বর্জ্য উপচিয়ে সরাসরি পার্শ্ববর্তী জলাশয়ে নির্গমণ করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের অপরাধে গাজীপুরের ভবানীপুর এলাকায় অবস্থিত ফার সিরামিকস লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গাজীপুরে তিন কারখানাকে ৬৩ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৫:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০১৪