পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

হোটেলে এসি বিস্ফোরণ : আরো একজনের মৃত্যু

বাংলার খবর২৪.কমimages_57601, ঢাকা : রাজধানীর গুলশান-২ এ সিক্স সিজন হোটেলের এসি বিস্ফোরণ ঘটনায় আহত আরো এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম সোহেল রানা (২৬)।

মঙ্গলবার দুপুরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোহেল রানার বাবার নাম মফিজুর রহমান।

তার গ্রামের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুরে । চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ (মঙ্গলবার) সোহেল রানা মারা গেলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার বিকেল তিনটার দিকে হোটেলের একটি এসি সারানোর সময় এক বিস্ফোরণে তিনজন আহত হয়। ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি দগ্ধ হয়ে মারা যান। আহত অবস্থায় কার্তিক দাস ও সোহেল রানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

হোটেলে এসি বিস্ফোরণ : আরো একজনের মৃত্যু

আপডেট টাইম : ০১:৪৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০১৪