পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ডেমরায় টাকা না পেয়ে মায়ের শাড়ি দিয়েই অভিমানী ছেলের আত্মহত্যা

বাংলার খবর২৪.কমindex_57757, ঢাকা : রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকার পরিবহন শ্রমিক মোজাম্মেল হোসেন মামুন (১৭)। মায়ের কাছে দুপুরে দুইশ’ টাকা চেয়েছিল। কিন্তু মা পিয়ারা বেগমের কাছে টাকা না থাকায় ছেলের দাবি পূরণ করতে পারেনি। ছেলে মায়ের সক্ষমতা বুঝতে চায়নি। মায়ের সঙ্গে অভিমান করে মায়ের শাড়ি দিয়েই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মামুনের এই চলে যাওয়ায় তার অস্বচ্ছল মা নিজেকে অপরাধী ভেবে বিলাপ করছেন আর থেমে থেমে জ্ঞান হারাচ্ছেন।

বুধবার সন্ধ্যায় ডেমরার কোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মামুন লেগুনার হেল্পার। তাদের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ভোলারহাট এলাকায়।

নিহতের বোন রোজীনা জানান, বিকেলে মামুন মায়ের কাছে দুইশ’ টাকা চেয়েছিল। কিন্তু মায়ের কাছে না থাকায় দিতে পারেননি। এরপর মামুন অভিমান করে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় ঘরে কেউ ছিল না। পরে ঘরে এসে তাকে আড়ার সঙ্গে ঝুলন্ত দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, তাদের বাবা নেই। তারা তাদের মায়ের সঙ্গে কোনাপাড়ায় থাকেন।

এদিকে ঘটনার পর মা পিয়ারা বেগম বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি কিছুক্ষণ পরপর বিলাপ করে উঠছেন। বাবা বাবা করে চিৎকার করে কান্না করছেন।

এ বিষয়ে ডেমরা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এসআই শাহআলম জানান, তিনি কিছু জানেন না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ডেমরায় টাকা না পেয়ে মায়ের শাড়ি দিয়েই অভিমানী ছেলের আত্মহত্যা

আপডেট টাইম : ০৩:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০১৪