অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কেউ সন্ত্রাস করলে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে’

বাংলার খবর২৪.কমindex_57851, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ রাখতে হবে। কোনো ক্যাম্পাসে কেউ সন্ত্রাস করলে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে। যারা সন্ত্রাস করবে, তাদের সহ্য করা হবে না’।

বৃহস্পতিবার সকালে গণভবনে ছাত্রলীগের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘ছাত্রলীগের বদনাম হয় এমন ধরনের কোনো কাজ করা ঠিক হবে না। যখন দল ক্ষমতায় থাকে, তখন সবাই ছাত্রলীগ আর আওয়ামী লীগের হয়ে যায়। নিজেদের দুর্নীতি ও লাভের জন্য আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালাতে থাকে।’

তিনি বলেন, আমাদের দেশে একশ্রেণির মানুষ আছে যারা পাকিস্তানের এজেন্ট। তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাতে থাকে। এই ধরনের প্রচারে কান দেয়া যাবে না।

জয় আরো বলেন, ‘আমরা যদি সৎ থাকি, তবে চিন্তার কিছু নেই। কেউ সঠিক শিক্ষা নিলে তার দুর্নীতি, চাঁদাবাজি করার দরকার হয় না’।

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান এবং সভা পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কেউ সন্ত্রাস করলে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে’

আপডেট টাইম : ১২:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪