অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সংসদ অধিবেশন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

বাংলার খবর২৪.কম,সংসদ-অধিবেশন1ঢাকা : দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বৃহস্পতিবার শুরু হয়েছে। বিকেল ৪ টায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অধিবেশন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদিন বিকেল ৪টায় এই অধিবেশন শুরু হবে। এছাড়া অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী কমনওয়েল্থ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন এবং সংসদ-সদস্য সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আগামী রবিবার জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে সাধারণ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিরীন শারমিন ও সাবের হোসেন চৌধুরীকে অভিনন্দন জানানো হয়।
অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়। এরা হলেন- হাবিবুর রহমান মোল্লা, ডা. মো. আফছারুল আমিন, মাহমুদ-উস সামাদ চৌধুরী, নুরুল ইসলাম মিলন ও বেগম আক্তার জাহান।
এছাড়া ১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক আবদুল মতিন, ভাষা সৈনিক অ্যাডভোকেট আবদুস সামাদ, জাতীয় অধ্যাপক আবদুল ফয়েজ সালাহউদ্দিন আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক জিল্লুর রহমান সিদ্দিকী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও রাজনীতিক সংগঠক মো. বজলুর রহমান, নজরুল সংগীতের কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগম, পন্ডিত রামকানাই দাশ, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সেয়দ মইনুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সংসদ অধিবেশন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

আপডেট টাইম : ০৬:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪