অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

গরীবের অর্থনীতিবিদ হিসেবে ‘গুসি’ পুরস্কারে ভূষিত ড. আতিউর

বাংলার খবর২৪.কম5555_57912, ঢাকা : অর্থনীতিতে বিশেষ করে দরিদ্র্য মানুষের অর্থনৈতিক কল্যাণে অবদান রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ভূষিত হলেন গুসি পিস পুরস্কারে। একই সময়ে তাকে গরীবের অর্থনীতিবিদ হিসাবে সম্বোধন করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। বৃহস্পতিবার এ পুরস্কারটি ঘোষণা করে গুসি পিস প্রাইজ ফাউন্ডেশন নামে ফিলিপাইনের একটি প্রতিষ্ঠান।

অর্থনীতি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান গুসি পিস প্রাইজ ফাউন্ডেশন প্রতি বছর অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার ঘোষণা করে। এ বছর প্রতিষ্ঠানটি ‘গুসি পিস প্রাইজ ইন্টারন্যাশনাল ২০১৪’ পদকে ভূষিত করেছে ড. আতিউর রহমানকে। আগামী ২৬ নভেম্বর ফিলপাইনের ম্যানিলায় তাকে এ পুরস্কার প্রদান করবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এসময় বিশ্বের ১৪ টি দেশ-অস্ট্রিয়া, চীন, কঙ্গো, জার্মানি, ভারত, ইরান, ইটালি, জাপান, লিথুনিয়া, নেপাল, নেদারল্যান্ড, ফিলিপিন, পোল্যান্ড এবং সৌদিআরবসহ মোট ১৪ জন ব্যক্তিকে শান্তি ও কল্যাণে দৃষ্টান্তমূলক অবদান রাখার জন্য এ পদকে ভূষিত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।।

প্রসঙ্গত, এ নিয়ে দ্বিতীয় কোন বাংলাদেশী এ পুরস্কার পেল। এর আগে ২০১৩ সালে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডিওআরপি) এর প্রতিষ্ঠাতা এবং মহাসচিব এ এইচ এম নুমান দারিদ্র্য দূরীকরণ ও মানব উন্নয়নের অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পান।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

গরীবের অর্থনীতিবিদ হিসেবে ‘গুসি’ পুরস্কারে ভূষিত ড. আতিউর

আপডেট টাইম : ০৩:২৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪