পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

হাওয়া ভবনের সঙ্গে জঙ্গিদের সরাসরি সম্পর্ক আছে : খাদ্যমন্ত্রী

ঢাকা : খালেদা জিয়া এবং হাওয়া ভবনের সঙ্গে জঙ্গিবাদের সরাসরি সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সেই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে জঙ্গিবাদের মদদ দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে রাষ্ট্রের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট।

মন্ত্রী আরো বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল ছিলো দেশে জঙ্গিবাদের উত্থানের সময়। এসময় তৎকালীন ক্ষমতার কেন্দ্রবিন্দু হাওয়া ভবনে বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান এবং মুফতি হান্নানের মতো জঙ্গিদের নিয়ে একাধিক বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়া নিজের চেহারা আয়নায় দেখেন না। তিনি আজ যে জঙ্গিবাদের লালন করছেন একদিন সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই জঙ্গিরা তাকেও একসময় ছোবল মারবে।

মন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া আগুন নিয়ে খেলেছেন। সেই আগুনে বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার এই তিনটি দেশ পুড়ে ছাড়খার হওয়ার অবস্থা তৈরি হয়েছে।

বিএনপি-জামায়াত আবারো পূর্বের ন্যায় ভয়ঙ্কর রূপে আবির্ভূত হওয়ার চেষ্টা করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের র‌্যাব-পুলিশকে অস্ত্র, ট্রেনিং না দিতে বিদেশিদের কাছে আহ্বান জানাচ্ছেন খালেদা জিয়া। এ থেকে বোঝা যায় তিনি সরকার এবং রাষ্ট্র উভয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। পাশাপাশি লন্ডনে বসে তারেক রহমান আইএসআই-এর এজেন্ট হিসেবে কার করে যাচ্ছেন। এখনই সময় ঐক্যবদ্ধভাবে তাদের এই অপতৎপরতা রুখে দেওয়ার।

তিনি বলেন, কেবল মাদরাসার শিক্ষার্থীদের উপর জঙ্গিবাদের আঙ্গুল তোলা যাবে না। এখন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরাও প্রযুক্তিকে কাজে লাগিয়ে জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়ছে। তাই শুধু মাদরাসা নয় তাদের দিকে নজর দেওয়াও সকলের দায়িত্ব।

এসময় জঙ্গিবাদ, সন্ত্রাস, মৌলবাদকে শেখ হাসিনার সরকার জিরো টলারেন্স দেখাবে বলে হুঁশিয়ার করে দেন তিনি।

গণতান্ত্রিক ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, পিপলস জাস্টিস পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

হাওয়া ভবনের সঙ্গে জঙ্গিদের সরাসরি সম্পর্ক আছে : খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০১:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০১৪