পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সাংবাদিকের বাড়িতে পুলিশের একাধিক অভিযান!

নীলফামারী : থানায় বা আদালতে কোনো মামলা মোকাদ্দমা না থাকলেও নীলফামারীর ডিমলায় এক সাংবাদিকের বাড়িতে একাধিকবার পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রংপুর বিভাগীয় শহর থেকে প্রকাশিত ‘দৈনিক যুগের আলো’ পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সানুর জেলার ডিমলা উপজেলার নাউতারা গ্রামের বাড়িতে দু’দফা পুলিশি অভিযানের কারণে গ্রেফতার আতঙ্কে সাংবাদিক পরিবারটি এখন পালিয়ে বেড়াচ্ছে।

এ বিষয়ে সাংবাদিক সানু জানান, এলাকার সাদেক আলীর সঙ্গে তার পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোনো পক্ষই থানায় বা আদালতে মামলা মোকদ্দমা করেনি। এছাড়া তাদের পরিবারের কারো নামে কোনো মামলা নেই। এরপরেও অজ্ঞাত কারণে ডিমলা থানার এসআই তাজুল ইসলামের নেতৃত্বে ৩০ অক্টোবর গভীর রাতে বাড়িতে অভিযান চালিয়ে আমাকে এবং আমার পিতার খোঁজ করা হয়। এসময় আমরা বাড়িতে ছিলাম না।

এরপর ১০ নভেম্বর রাতে আবারও আমার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

কি কারণে সাংবাদিকের বাড়িতে পুলিশি অভিযান এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে পুলিশ নির্দ্দিষ্ট কোনো কারণ জানাতে না পারলেও বলা হয় উপরের নির্দেশে অভিযান চালানো হয়েছে।

সানু আরো জানান, প্রতিপক্ষ সাদেক আলী ও তার লোকজন কিছু দিন ধরে আমাকে ও আমার পিতাকে জামায়াত শিবির বানিয়ে পুলিশে ধরিয়ে দেবেন বলে প্রচারণা চালিয়ে আসছেন। এছাড়া তারা আমাদের বাড়িঘর ভাঙচুর ও মেরে ফেলার হুমকি দিয়ে আসছেন। এদের ইশারায় হয়তো থানা পুলিশ এ কাজ করছেন বলে আমার পরিবারের ধারণা।

এ ব্যাপারে ডিমলা থানার ওসি শওকত আলী জানান, এ বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে থানায় আসতে হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সাংবাদিকের বাড়িতে পুলিশের একাধিক অভিযান!

আপডেট টাইম : ০১:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০১৪