পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বর্তমানের সেকেন্ডারি বাকশাল বেশি দিন টিকবে না

ঢাকা : ৭৫ সালের প্রাথমিক বাকশাল যেমন বেশিদিন টিকেনি তেমনি বর্তমানের বর্ণচোরা সেকেন্ডারি বাকশাল বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

গতকাল যশোর জেলা বিএনপির সভাপতিসহ ৪২ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন ও ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করা নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বক্তব্য দিয়ে সরকারি ষড়যন্ত্রের চিচিংফাঁক করে দিয়েছেন। অবৈধভাবে টিকে থাকার জন্য ক্ষমতাসীন সরকারকে ইমাম সাহেবদের উপর নির্ভর করতে হয়। কারণ জালিয়াতির করে কীভাবে প্রভুদের খুশি করতে হয় সেটি খুব ভালো করেই জানেন এইচ টি ইমাম সাহেবরা।

রিজভী বলেন, আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের নামে ডিজিটাল দুর্নীতি, গুপ্ত হত্যা, খুন গুম, বিচার বহির্ভূত হত্যা, মুক্তিপণ আদায়, ট্রাফিক জ্যাম, বিদ্যুৎ গ্যাসের সংকট ও পরিবেশ দূষণ জনগণকে উপহার দিয়েছে। তাই এই সরকারকে এনালগ আওয়ামী লীগিয় ডিজিটাল নয় বরং প্রকৃত ডিজিটাল পদ্ধতিতে উৎখাত করে বুঝিয়ে দিতে হবে আসলে ডিজিটাল পদ্ধতিটা কী?

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বর্তমানের সেকেন্ডারি বাকশাল বেশি দিন টিকবে না

আপডেট টাইম : ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০১৪