পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

মায়ের সঙ্গে নানী বাড়ি যাওয়া হলো না ইয়ামিনের

সোনারগাঁ : সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামের জসিম উদ্দিনের ছেলে শিশু ইয়ামিনের (৫) মায়ের সঙ্গে নানীর বাড়ি যাওয়ার বায়না পূরণ হলো না।

সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি দ্রুতগামী বাস তার স্বপ্ন কেড়ে নিল।

জানা যায়, সোনারগাঁয়ের কাঁচপুর থেকে বন্দরের পিছ কামতাল এলাকায় নানীর বাড়ি যাওয়ার জন্য টেম্পুযোগে মা কোহিনুরের সঙ্গে সোমবার শিশু ইয়ামিন লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে আসে।

রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি দ্রুতগামী বাস শিশু ইয়ামিনকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ইয়ামিনের মৃত্যু ঘটে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা থেকে বাসটি আটক করে পুলিশ।

তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানা (ওসি) মাহবুব জানান, পুলিশ বাসটিকে উদ্ধারের পর ঘাতক চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

মায়ের সঙ্গে নানী বাড়ি যাওয়া হলো না ইয়ামিনের

আপডেট টাইম : ১২:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০১৪