অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফেনীতে যুব ও ছাত্রদলের মিছিলে পুলিশের গুলি, আহত ৩০

ফেনী : ফেনীতে যুব ও ছাত্রদলের মিছিলে পুলিশের গুলিতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদকও রয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ফেনী শহরের ট্রাংক রোড অতিক্রম করে। এসময় পুলিশ মিছিলটির উপর গুলি ও টিআরসেল নিক্ষেপ করে। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে শহরের এসএসকে সড়ক থেকে জেলা ছাত্রদল একটি মিছিল ট্রাংক রোডের মাথায় পৌঁছলে পুলিশ তাদের উপর বিনা উস্কানিতে গুলিবর্ষণ করে। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টারসহ ছাত্রদল ও যুবদলের পাবেল, মহসিন, সেলিম, মামুন, দুলাল, সোহাগ এবং ফখরুদ্দিনসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি নইমউল্যা চৌধুরী বরাত ও সাধারণ সম্পাদক মামুন জানায়, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে তারা শান্তিপূর্ণ মিছিল শুরু করলে পুলিশ তাদের উপর গুলি করে। এতে তাদের ৩০ নেতা কর্মী আহত হয়েছে। আহতদেরকে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আজ বিকাল ৫টার দিকে এ মিছিল করে যুব ও ছাত্রদল।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফেনীতে যুব ও ছাত্রদলের মিছিলে পুলিশের গুলি, আহত ৩০

আপডেট টাইম : ০৩:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০১৪