অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সিরাজগঞ্জের বিএনপির যুগ্ম সম্পাদককে বহিষ্কার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খানকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মোকাদ্দেছ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভোটারবিহীন, প্রার্থীবিহীন ৫ জানুয়ারির এক তরফা নির্বাচনে জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৩ ( রায়গঞ্জ, তাড়াশ) সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠ থেকে দুলাল হোসেন খান নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। পরে পত্র-পত্রিকায় প্রচার এবং গণসংযোগ শুরু করে। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দলের শৃঙ্খলা এবং নীতি ও আদর্শ লঙ্ঘন করার দায়ে তাকে অভিযুক্ত করা হয়। এতে রায়গঞ্জ উপজেলা বিএনপির সুপারিশের আলোকে তাকে রায়গঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

একই সঙ্গে বিএনপির কোন নেতাকর্মী দল থেকে বহিষ্কৃত দুলাল হোসেনের উপ নির্বাচনে প্রচারণায় অংশ নিলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেস আলী বলেন, উপনির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র উত্তোলন ও প্রচারে অংশ নেয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যে কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে পত্র দেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সিরাজগঞ্জের বিএনপির যুগ্ম সম্পাদককে বহিষ্কার

আপডেট টাইম : ০৩:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০১৪