পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিরোধী দলের নেতাদের উদ্দেশে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ‘জয়বাংলা-জয়বঙ্গবন্ধু না বললে দেশে থাকতে পারবেন না’

ঢাকা: বিরোধী দলের নেতাদের উদ্দেশ্য করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন বলেছেন, একবার হলেও জয়বাংলা-জয়বঙ্গবন্ধু স্লোগান বলতে হবে। তা নাহলে আপানারা এদেশে থাকতে পারবেন না।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু জয়বাংলা লীগ আয়োজিত ‘স্বাধীন রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রমোদ মানকিন বলেন, লা ইলাহা ইললাল্লাহু মুহাম্মদুর রাসূল উল্লাহ (স.) বলার কারণে মৃত্যুর পরও এক ব্যক্তির মুখ পঁচেনি। তাই বিরোধী দলকে বলব একবার হলেও বঙ্গবন্ধু বলুন অথবা জয়বাংলা বলুন তা না হলে আপনারা দেশে থাকতে পারবেন না। আপানাদেরকে বাংলাদেশ ছাড়তে হবে।

তিনি আরো বলেন, যারা জয়বাংলা বলেন না এখনও জিন্দাবাদের মধ্যে আছেন তাদের জন্য এটা দুর্ভাগ্য। অন্তত একবার জয়বাংলা বলুন, যারা আজকে জয়বাংলা বলে না একদিন তাদের সবাইকে জয়বাংলা বলতে হবে। এদেশ জয়বাংলা নামে একটাই স্নোগান থাকবে জিন্দাবাদ থাকবে না।

মানকিন আরো বলেন, আজকে যদি ধর্মের ভিত্তিতে দেশ চলতো তবে আমি আজকে মন্ত্রী হতে পারতাম না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল বলেন, একজন মেজর রেডিওতে ঘোষণা দিয়েছেন। আর তাতে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, দেশ স্বাধীন হয়েছে। এটা জাতি স্বীকার করে না। ভবিষ্যতেও করবে না। ১৯৬১ সালে জিয়াউর রহমানের নাম কেউ জানতো না।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উল্লেখ করে তিনি বলেন, সঠিক সময়ে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন এবং ভাষণে স্বাধীনতার দিক নির্দেশনা স্পষ্ট করেছিলেন।

বঙ্গবন্ধু জয়বাংলা লীগ আয়োজিত সংগঠনের সভাপতি মো. কায়সার-ই আলম প্রধানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. সুজাউল করিম চৌধুরী বাবুল প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিরোধী দলের নেতাদের উদ্দেশে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ‘জয়বাংলা-জয়বঙ্গবন্ধু না বললে দেশে থাকতে পারবেন না’

আপডেট টাইম : ০৬:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০১৪