পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

২৬ বছরে সিলেটে ছাত্র রাজনীতির বলি অর্ধশতাধিক

সিলেট: ছাত্র রাজনীতির জের ধরে সংঘর্ষে গত ২৬ বছরে সিলেটে প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক। পুড়িয়ে দেয়া হয়েছে তিনটি ছাত্র হোস্টেল। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষাঙ্গনে অস্থিরতায় একদিনে বাড়ছে নিরাপত্তাহীনতা, অন্যদিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার পরিবেশ। খবর সময় টেলিভিশনের।

২০১২ সালের ৮ জুলাই পুড়িয়ে দেয়া হয় সিলেট এমসি কলেজ হোস্টেল। ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের পর ঘটে এই অগ্নিসংযোগের ঘটনা। এর আগে ২০০৯ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও ২০১০ সালে পুড়িয়ে দেয়া হয় সিলেট সরকারি কলেজের হোস্টেল।

১৯৮৮ সাল থেকেই উত্তপ্ত হতে থাকে সিলেটের শিক্ষাঙ্গনগুলো। ওই বছর ছাত্রশিবিরের হামলায় মারা যান জাসদ-ছাত্রলীগের তিন নেতা মনির, জুয়েল ও তপন। এরপর গত ২৫ বছরে ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ কিংবা প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে মারা যান আরো ৫০ জন। এর মধ্যে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে ছয়জন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে দুজন, ছাত্রদলের হাতে পাঁচ ছাত্রলীগ কর্মী ও ছাত্রলীগের হাতে খুন হন চার ছাত্রদল কর্মী।

সর্বশেষ বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে প্রাণ গেলো আরো একজনের।

অনিয়ন্ত্রিত ছাত্র রাজনীতির জের ধরে গত এক বছরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হয়েছে চারবার। এতে দীর্ঘমেয়াদী সেশনজটে পড়ছে শিক্ষার্থীরা।

সিলেটের শিক্ষাঙ্গনে রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছে অগুনিত আর পঙ্গুত্ব বরণ করতে হয়েছে বেশ কয়েকজনকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

২৬ বছরে সিলেটে ছাত্র রাজনীতির বলি অর্ধশতাধিক

আপডেট টাইম : ০৫:৫৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪