অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছাত্রলীগ আওয়ামী লীগের বিষফোঁড়া: আব্বাস

ঢাকা: ‘২০ দল এখন বিষফোঁড়া’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, “২০ দল নয়, বরং ছাত্রলীগ আওয়ামী লীগের বিষফোঁড়া।”

শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুরের বাসায় রাজধানীর নাসিরাবাদ ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী আকবর হোসেন শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “পুলিশ পাশে দাঁড়িয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রের মহড়া দিলেও কিছু বলছে না। অথচ বিএনপি গণতন্ত্র বা সভা-সমাবেশের কথা বললেই তাদের নামে কথায় কথায় মামলা দেয়া হয় এবং গুলি চালানো হয়।”

মির্জা আব্বাস বলেন, “আওয়ামী লীগের গুণ্ডা-পাণ্ডার অত্যাচারে যখন মানুষ অসহায় ঠিক সেই সময় বিএনপি সমর্থিত ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গণতন্ত্রের বিজয় হয়েছে।” এই মুহূর্তে নির্বাচন দিলে সব জায়গায় বিএনপির বিজয় হবে বলেও আশা করেন দলটির এই শীর্ষ নেতা।

দেশে গণতন্ত্র নেই দাবি করে তিনি বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন চলছে এবং আগামীতে খালেদা জিয়ার নেতৃত্বে অহিংস আন্দোলন করা হবে। সরকারের শত অত্যাচার নির্যাতনের মধ্যেও জনগণ অহিংস আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটাবে।”

তিনি সরকারকে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সভা সমাবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, “আর কোনো কর্মীর ওপর গুলি চালাবেন না।”

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছাত্রলীগ আওয়ামী লীগের বিষফোঁড়া: আব্বাস

আপডেট টাইম : ০৯:২৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪