অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

৬ বছরে কর্মক্ষেত্রে নিহত তিন সহস্রাধিক শ্রমিক

পারভেজ বিন হাসান : গত প্রায় ছয় বছরে বাংলাদেশে কর্মক্ষেত্রে তিন হাজার ২৯৬ জন শ্রমিক নিহত হয়েছেন। বিগত ২০০৯ সাল থেকে ২০১৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত একাধিক ঘটনায় এসব শ্রমিক মারা যান। এর মধ্যে শুধু চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১০ মাসে ২১৭টি দুর্ঘটনায় মারা গেছেন ২৬০ জন শ্রমিক। এর মধ্যে অগ্নিকাণ্ডে ১২ জন।

সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) তাদের এক প্রতিবেদনে একথা জানায়। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা এ প্রতিবেদন প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত পাঁচ বছরে (২০০৯-২০১৪) পোশাক কারখানাসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্ঘটনায় তিন হাজার ৩৬ শ্রমিক নিহত হন। যার মধ্যে অগিকাণ্ডে নিহত হয়েছেন ২৪৭ জন।

এতে বলা হয়, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২১৭টি কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২৬০ শ্রমিক নিহত হয়েছেন। যার মধ্যে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ১২জন।

সংবাদ সম্মেলনে গার্মেন্টসের মতো প্রতিটি সেক্টরে নিরাপত্তা কার্যক্রম বর্ধিত এবং রাজউক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরসহ আইন বাস্তবায়নকারী অন্যান্য সংস্থার দক্ষাতা ও যোগ্যতা বৃদ্ধি করাসহসহ ছয়টি সুপারিশ করা হয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

৬ বছরে কর্মক্ষেত্রে নিহত তিন সহস্রাধিক শ্রমিক

আপডেট টাইম : ০১:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪