পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আবুধাবির উদ্দেশে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ঢাকা ত্যাগ

ঢাকা : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী পর্যায়ের অনুষ্ঠিত আবুধাবি ডায়ালগে যোগদানের জন্য কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

মঙ্গলবার মন্ত্রী চার সদস্যের প্রতিনিধিদল নিয়ে কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রতিনিধিদলে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেন এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামছুন নাহার।

আবুধাবি ডায়ালগ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে কর্মী গ্রহণকারী ও প্রেরণকারী দেশসমূহের আন্তঃদেশীয় ফোরাম।

সম্মেলনটি ২৬ ও ২৭ নভেম্বর কুয়েত সিটিতে অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্বের ১৬টি দেশের কর্মী গ্রহণ ও প্রেরণকারী দেশসমূহের শ্রম মন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন।

দুই দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন বৈঠকে কর্মীদের অধিকার, কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট এজেন্ডা এবং গ্রহণকারী ও প্রেরণকারী দেশসমূহের সম্ভাব্য করণীয় বিষয় নিয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রী সম্মেলনে অংশগ্রহণকারী দেশসমূহের শ্রম মন্ত্রীদের সাথে মতবিনিময় করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আবুধাবির উদ্দেশে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ঢাকা ত্যাগ

আপডেট টাইম : ০৮:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪