পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তুরস্কের উদ্দেশে বাণিজ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ

ঢাকা : ইস্তাম্বুলে দি স্ট্যান্ডিং কমিটি ফর ইকোনমিক এন্ড কমার্সিয়াল কো-অপারেশন অফ দি অর্গানাইজেশন অফ দি ইসলামিক কো-অপারেশন(কমসেক)-এর ৩০তম অধিবেশনে যোগদান করতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার সকালে চার সদস্যের প্রতিনিধি দল সঙ্গে নিয়ে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

তুরস্কের রাষ্ট্রপতি এবং কমসেকের চেয়ারম্যানের আমন্ত্রণে এ অধিবেশনে যোগদান করছেন বাণিজ্যমন্ত্রী ।

কমসেক হলো- ইসলামিক বিশ্বের প্রধান বহুপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার প্লাটফর্ম। এটি ওআইসি-এর চারটি স্ট্যান্ডিং কমিটির মধ্যে অন্যতম।

কমসেক-এর উদ্দেশ্য হলো- সদস্য দেশসমূহের সার্বিক উন্নয়নের জন্য কর্মকৌশল নির্ধারণ, বাস্তবায়নের পন্থা উদ্ভাবন এবং তদারকি ও মূল্যায়ন করা।

বাংলাদেশসহ ৫৬টি দেশ এবং ৫টি পর্যবেক্ষক দেশ নিয়ে কমসেক গঠিত হয়।

আগামী ২৭-২৮ নভেম্বর এই অধিবেশনে ইসলামি বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, বিশ্ব অর্থনৈতিক অবস্থা এবং সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পর্যটন শিল্পের বিকাশ, ইসলামি বিশ্বের অন্যান্য সদস্য দেশসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন বিষয়ে আলোচনা করা হবে।

আগামী ২৯ নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তুরস্কের উদ্দেশে বাণিজ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ

আপডেট টাইম : ১২:৫৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪