পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

একরাম হত্যা মামলা: আদালতে হাজির করা হলো ৩০ আসামিকে

ফেনী : ফেনীর বহুল আলোচিত একরাম চেয়ারম্যান হত্যা মামলার ৩০ আসামিকে বুধবার সকালে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকীর আদালতে হাজির করা হয়েছে।

আটক আসামি টপ-শামিম ও জিয়াউর রহমান বাপ্পির আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক আলমগীর মুহাম্মদ ফারুকী তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করে আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।

উল্লেখ্য, ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে গত ২০ মে সকাল ১১টায় শহরের একাডেমি রোডের বিলাসী সিনেমা হলের সামনে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফেনী র‌্যাব ক্যাম্প সদস্যরা মূল হত্যাকারীসহ প্রথমে ৮ আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ ও র‌্যাব সদস্যরা মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি জেলা তাঁতী দলের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারসহ ৩১ জন আসামিকে গ্রেফতার করে। গত ২৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ ৫৭ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। পরে আদালত মামলার চার্জশিট গ্রহণ করে।

বুধবার সকাল সাড়ে ১১টায় আটক ৩১ আসামির মধ্যে মাহাতাব উদ্দিন চৌধুরী মিনার ঢাকায় চিকিৎসাধীন থাকায় অপরাপর ৩০ জন আসামিকে আদালতে হাজির করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

একরাম হত্যা মামলা: আদালতে হাজির করা হলো ৩০ আসামিকে

আপডেট টাইম : ০১:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪