অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ক্ষমা চাইলো বিএসএফ

চুয়াডাঙ্গা : দুপুরে বাংলাদেশি কৃষক ইজাজুলকে পিটিয়ে বিকেলে ক্ষমা চেয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এ জন্য ক্ষমা চেয়েছেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার গ্যেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি দীপক থাপ্পা।

দুপুরে কৃষক ইজাজুলকে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত এবং সাউন্ড গ্রেনেড ও গুলি বর্ষণের ঘটনায় জন্য এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত দীর্ঘ এক ঘণ্টাব্যাপি সীমান্তের ৮০ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ’র মধ্যে এ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন; চুয়াডাঙ্গা-৬ ব্যাটেলিয়নের ঠাকুরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার।

ভারতের পক্ষে ছিলেন নদীয়া জেলার চাপড়া থানার গ্যেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি দীপক থাপ্পা। বৈঠকে এ ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা এবং দোষী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়।

বুধবার দুপুরে একই সীমান্তে বিএসএফ বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করে জমিতে কৃষিকাজরত অবস্থায় ইজাজুলকে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

তার চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এলে বিএসএফ পরপর তিনটি সাউন্ড গ্রেনেড ও তিন রাউন্ড গুলি বর্ষণ করে চলে যায়। বিজিবি তাৎক্ষণিকভাবে এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিলে বিকেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ক্ষমা চাইলো বিএসএফ

আপডেট টাইম : ০১:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪