পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

‘জুলাই থেকে নতুন স্কেলে বেতন’

ঢাকা : সরকারি কর্মজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ২০১৫ সালের জুলাই মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাংয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা জানান।

অর্থমন্ত্রী জানান, ১৫ ডিসেম্বরের মধ্যে বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে। এরপর তা মন্ত্রিসভায় যাবে। আরও কিছু প্রক্রিয়া শেষে আগামী বছরের জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে।

তবে কয়েকটি পত্রিকায় আজ বেতন কমিশন নিয়ে ভুল প্রতিবেদন প্রকাশিত হয়েছে এমন অভিযোগ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই পত্রিকাগুলো বেতন কমিশন নিয়ে ‘স্টুপিড রিপোর্টিং’ করেছে বলে মন্তব্য করেন তিনি।

আবুল মাল আবদুল মুহিত জানান, গতকাল(মঙ্গলবার) সংসদে দেয়া তার বক্তব্যের সূত্র দিয়ে কয়েকটি পত্রিকা খবর প্রকাশ করে। আগামী ১৫ ডিসেম্বরের পর এ বেতন কমিশন কার্যকর হবে।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘বেতন ও চাকরি কমিশন-২০১৩-এর প্রতিবেদন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে। প্রতিবেদনটি পাওয়ার পর তা দ্রুত বাস্তবায়ন করা হবে’।

একটি লিখিত প্রতিবেদন থেকে যে ব্যক্তি এত বাজে রিপোর্ট করেছে, সে সাংবাদিক হওয়ার উপযুক্ত কি না, সাংবাদিকদের উদ্দেশে এমন প্রশ্ন রাখেন অর্থমন্ত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড।

‘জুলাই থেকে নতুন স্কেলে বেতন’

আপডেট টাইম : ০৬:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪