অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

যাত্রী সেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার: রেলমন্ত্রী

ঢাকা: যাত্রী সেবার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানালেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।

বৃহস্পতিবার সকালে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের জন্য ১০০টি মিটার গেজ ও ৫০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অনেক দিন যাবত রেলওয়ে কোচ সংকটে ভুগছে। কোচগুলো পেলে এ সংকট অনেকটাই দূর হবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে ৪১টি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পগুলো পুরোপুরি সমাপ্ত হলে রেলওয়েতে আমূল পরিবর্তন আসবে। ১০০টি মিটার গেজের জন্য চুক্তিমূল্য ধরা হয়েছে প্রায় ৩৪৫ কোটি টাকা এবং ৫০টি ব্রডগেজের জন্য প্রায় ২১৭ কোটি টাকা।

এডিবির অর্থায়নে এগুলো তৈরি করবে ইন্দোনেশিয়ান প্রতিষ্ঠান ইনকা পিটি। চুক্তি অনুযায়ী দু’বছরের মধ্যেই এসব কোচ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

ইনকা পিটি’র পক্ষে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডাইরেক্টর আর আগস এইচ পুরনোমো এবং বাংলাদেশ রেলওয়ের পক্ষে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইয়ান উইরানাতা আতমাতজা অংশগ্রহণ করেন।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মনসুর আলী শিকদার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

যাত্রী সেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার: রেলমন্ত্রী

আপডেট টাইম : ১০:২৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪