অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ফোনে গোয়েন্দাগিরি টুইটারের

ইনি আপনার ফোনে সুখেই ঘর করেন। মাঝেমধ্যেই এর মাধ্যমে সারা দুনিয়ার সঙ্গে আপনি কথা বলেন। কিন্তু একে একেবারেই নিপাট ভালো মানুষ ভাবার কোনো কারণই নেই। কারণ খুব তাড়াতাড়িই ইনি আপনার ফোনের মধ্যে গোয়েন্দাগিরি চালাবেন। আপনার স্মার্টফোনে কোন কোন অ্যাপ ডাউনলোড করে রেখেছেন তার যাবতীয় হদিশ এবার থেকে রাখবে টুইটার!

কিন্তু হঠাৎ এমনটা করার পিছনে কারণ কী? টুইটারের তরফে জানানো হয়েছে এই অ্যাপস ট্র্যাকিং-এর সাহায্যে তারা একটি ডেটাবেস বানাতে চায় যাতে যথাযথ স্লটে গ্রাহকের পছন্দমতো বিজ্ঞাপন দিয়ে আরও বেশি করে টাকা রোজগার করতে পারে। এর পাশাপাশি ইউজারদের যাতে আরও ভালো এবং উপযোগী কনটেন্ট রেকমেন্ডেশন দেওয়া যায়, সেই কথা মাথায় রেখেও এই পদক্ষেপ নিতে চলেছে টুইটার।

ইতিমধ্যেই বেশ কয়েকটি নতুন পরিষেবা চালু করেছে টুইটার। যদি আপনার স্মার্টফোনে টুইটার থাকে তাহলে হয়তো খেয়াল করে থাকবেন, মাঝে মাঝেই এমন সব মানুষের থেকে আপনি টুইট আপডেট পাচ্ছেন যাদের কোনওদিনই অনুসরণ করেননি! তাহলে এমনটা হলো কি করে? একটি বিশেষ অ্যালগোরিদম-এর সাহায্যে এই কাজটি করছে টুইটার। আপনি সাধারণত যে ধরনের টুইট ফলো করে থাকেন, তার ওপর নির্ভর করেই এই ধরনের আপডেট টুইটার নিজে থেকেই পাঠাতে থাকে টুইটার। নতুন ইউজার-রা যাতে টুইটারে এসেই ফাঁকা টাইমলাইন দেখে অনাগ্রহী না হয়ে পড়েন তারও উপায় বের করেছে টুইটার। নতুন অ্যাকাউন্ট খুললেই টাইমলাইনে টুইটারের তরফে দেওয়া থাকবে বেশ কিছু প্রোফাইল সাজেশন যাদের তিনি ফলো করতে পারেন!

অ্যাপেল কোম্পানির অপারেটিং সফ্টওয়্যার আইওএস এবং গুগল-এর অ্যানড্রয়েড থার্ড পার্টিকে এই ধরনের ডেটা অ্যাকসেস করার সুযোগ দিয়ে থাকে। তবে তার মানে এই নয় যে, ইউজারের ব্যক্তিগত এবং জরুরি সব তথ্যের হদিশ নিতে পারবে এই ধরনের থার্ড পার্টি সফ্টওয়্যার। কিন্তু আপনার ইচ্ছের বিরুদ্ধে কিছুই করবে না টুইটার। তাই ডেটা কালেকশনের এই নয়া পদ্ধতি যদি আপনার পছন্দ না হয়, তা হলে ফোন সেটিং-এ গিয়ে ব্লক করে দিতে পারেন এই নতুন পরিষেবা।-ওয়েবসাইট।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ফোনে গোয়েন্দাগিরি টুইটারের

আপডেট টাইম : ০৩:৩৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪