পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ভারত সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

এম আই ফারুক : প্রণব মুখার্জির আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। চার দিনের সফরে আগামী ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতি নয়া দিল্লি যাবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। সদ্যসমাপ্ত সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দুই বছর আগে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর এটাই আবদুল হামিদের প্রথম ভারত সফর।

প্রণব মুখার্জি ২০১৩ সালের মার্চে ঢাকা সফর করে যাওয়ার মাসখানেক পর রাষ্ট্রপতির দায়িত্বে আসীন হন আবদুল হামিদ।

এরপর ভারতের রাষ্ট্রপতি গত মে মাসে আবদুল হামিদকে নয়া দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান। ওই আমন্ত্রণেই রাষ্ট্রপতি ভারতে যাচ্ছেন বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফরের সম্ভাবনার কথাও জানান মাহমুদ আলী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ভারত সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৮:১৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪