পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শেষ হলো চতুর্থ ও বছরের শেষ অধিবেশন

ঢাকা: দশ কার্যদিবস চলার পর শেষ হলো দশম জাতীয় সংসদের চতুর্থ ও চলতি বছরের শেষ অধিবেশন। গত ১৩ নভেম্বর এই অধিবেশন শুরু হয়। ৬০ দিনের মধ্যে সংসদের অধিবেশনে বসার বাধ্যবাদকতা থাকায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহবান করেন।

মঙ্গলবার নবম কার্যদিবসের বৈঠক মুলতবি হওয়ার পর টানা চার দিন বিরতির দিয়ে রোববার বিকাল চারটা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। সংসদে সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশান এরশাদ উপস্থিত ছিলেন।

সম্পূরক কর্মসূচিতে সংসদে ১৪৭ বিধিতে জাতিসংঘ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারী এ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০)এর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। এজন্য জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিল-২০১৪ সংসদে উত্থাপনের কথা থাকলেও তা উত্থাপিত হয়নি।

দীর্ঘ আলোচানা শেষে রাত ৮টা ১০ মিনিটে কন্ঠভোটে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশান এরশাদের বক্তব্যের পর রাত ৯ টা ৪২ মিনিটে চতুর্থ অধিবেশনের দশম কার্যদিবসের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার।

বৈঠকের শুরুতে সংসদ সদস্যের বিশেষ অধিকার সংক্রান্ত দু’টি নোটিশ এবং দু’টি মূলতবি প্রস্তাব নাকচ করে দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার জানান, স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর আনা বিশেষ অধিকার সংক্রান্ত দু’টি নোটিশ বিধি সম্মত হয়নি। তাই সংসদের কার্যপ্রাণালী বিধির ১৬৬/৩ ধারা অনুযায়ী না হওয়ায় তা গ্রহণ করা গেল না। এছাড়া স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম দু’টি মূলতবি প্রস্তাব জমা দিয়েছেন। কিন্তু ওই প্রস্তাব দুটি অন্য বিধিতে নিষ্পত্তিযোগ্য। তাই প্রস্তাবগুলো নাকচ করা হলো।

চলতি অধিবেশনে ৬টি বিল পাস হয়েছে। দশম জাতীয় সংসদের প্রাথমিক পথ চলা শুরু হয় ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে। চলতি বছরের ২৯ জানুয়ারি শুরু হয় প্রথম অধিবেশন। এরপর দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয় ৩ জুন যা শেষ হয় ৩ জুলাই। এরপরেই ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় তৃতীয় অধিবেশন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শেষ হলো চতুর্থ ও বছরের শেষ অধিবেশন

আপডেট টাইম : ০৩:২৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪