অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

গর্ভবতী না হয়েও এই গরুর দুধ ফুরোচ্ছে

অবাক পৃথিবী! সোনার ডিম পাড়া হাঁসের গল্প আমরা অনেকেই পড়েছি। কিন্তু বাস্তবের ঘটনায় দেখা যাচ্ছে হাঁসের জায়গায় আসলে হবে গরু। গরুর উপকারিতা নিয়ে স্কুল জীবনের প্রথম রচনাতে নানা ‘ক্রিয়েটিভ-কসরত’ আমরা কমবেশি সকলেই।করেছি। কিন্তু বিশ্বে এমন কিছু ঘটনা ঘটে যার চটজলদি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। ভারতের উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার এই গরুটির ঘটনাটিও খানিকটা সেই গোত্রেরই। দেওরিয়া জেলার একটি গরু গত সাত বছর ধরে একনাগাড়ে প্রত্যেক দিন কয়েক লিটার করে দুধ দিয়ে যাচ্ছে। অথচ গরুটি একবারও গর্ভবতী হয়নি।

গ্রামের লোকে তার নাম দিয়েছে ‘কামধেনু’। অনেকে দেবতা জ্ঞানে পূজাও করে। তা বটে! এরকম অতিপ্রাকৃতিক ঘটনা ঘটালে মানুষের আর দোষ কি!

গরুটির মালিক ভরত জানালেন, ২০০৭ সালে জন্ম হয় গরুটির। একটু বড় হতেই সে হঠাৎ দুধ দিতে শুরু করে। গর্ভবতী হলে বা বাছুরের জন্ম দিলে গরু দেয়। এটাই প্রাকৃতিক নিয়ম। কিন্তু কামধেনুর ক্ষেত্রে বিষয়টি একেবারেই অন্যরকম হয়। চিকিৎসকরা জানান, গরুটি গর্ভবতী হয়নি। এবং সেই শুরু। গত সাত বছরে একটি বাছুরও জন্ম দেয়নি গরুটি। অথচ রোজ নিয়ম করে দিনে দু’বার কম করে ৪ লিটার দুধ দেয় এই গরু। চিকিৎসকরাও এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এই আশ্চর্য গরুটিকে কেনার জন্য বহু লোক ভরতকে মোটা টাকার প্রস্তাব দিয়েছে। কিন্তু ভরত সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। ভরতের কথায়, ‘কয়েক মাস আগেই বিহারের এক ব্যক্তি গরুটি কেনার জন্য ১ লক্ষ রুপির প্রস্তাব দেন।’ তবে গরুটি আদৌ বিক্রি করতে নারাজ তিনি। গ্রামের মানুষও চায় না, তাদের সাধের কামধেনু বেহাত হয়ে যাক।– ওয়েবসাইট।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

গর্ভবতী না হয়েও এই গরুর দুধ ফুরোচ্ছে

আপডেট টাইম : ০৩:৩১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪