পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

গাম্বিয়ার শিল্পখাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের প্রস্তাব

ঢাকা : গাম্বিয়ার বিভিন্ন বিশেষায়িত শিল্প খাতে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের প্রস্তাব জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি মোহাম্মদ শাহজাহান খান।

মঙ্গলবার দি রিপাবলিক অব গাম্বিয়ার বাণিজ্য, শিল্প, আঞ্চলিক যোগাযোগ এবং কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আবদোলি জোবে-এর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল ডিসিসিআই’র সভাপতি শাহজাহান খানের সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ প্রস্তাব জানান।

প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ ও গাম্বিয়া কৃষি ও কৃষিজাত পণ্য এবং এ বিষয়ক প্রযুক্তি উন্নয়ন ও সম্প্রসারণে একযোগে কাজ করতে পারে। তিনি প্রতিনিধিদলের সদস্যবৃন্দকে বাংলাদেশ থেকে কেমিক্যাল, চামড়া ও চামড়াজত পণ্য, জুতা, লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক পণ্য প্রভৃতি আমদানি করার আহবান জানান।

দু’দেশের বাণিজ্য উন্নয়নে সাংস্কৃতিক যোগাযোগ আরো বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

গাম্বিয়ার বাণিজ্য, শিল্প, আঞ্চলিক যোগাযোগ এবং কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আবদোলি জোবে দুদেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরোও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের গাম্বিয়ায় প্রতিনিধিদল প্রেরণ এবং বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ের আহবান জানান।

গাম্বিয়ার বিনিয়োগ এবং রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাটও এমবেনঙ্গা জেলো বাংলাদেশের ব্যবসায়ীদের গাম্বিয়ায় কৃষি ও কৃষিজাত পণ্য, পর্যটন, মৎসখাত, অবকাঠামো ও যোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোষাক এবং তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগের আহবান জানান।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা গাম্বিয়ায় বিনিয়োগের ক্ষেত্রে ১০০ মালিকানা ভোগ করে থাকেন এবং তাদের জন্য ট্যাক্স হলিডে সুবিধা চালু রয়েছে।

অনুষ্ঠানে ডিসিসিআই এবং গাম্বিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর মধ্যকার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা চেম্বারের সচিব এএইচএম রেজাউল কবির এবং গাম্বিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এলিউ সিককা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বাংলাদেশসহ ভারতে নিযুক্ত গাম্বিয়ার রাষ্ট্রদূত ডেমবো এম বাদজি এবং গাম্বিয়ার বাংলাদেশেল কনসুল কাজী খুররম আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

গাম্বিয়ার শিল্পখাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের প্রস্তাব

আপডেট টাইম : ০২:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪