পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খালেদাকে ডিসেম্বরেই জেলে পাঠাবে সরকার: মান্না

রংপুর: জানুয়ারিতে বিএনপি কোনো চূড়ান্ত আন্দোলন করতে পারবে না বরং ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়াকে সাজা দিয়ে জেলে পাঠাতে পারে সরকার্- এমন আশঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নাগরিক ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশঙ্কা করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, “৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচনে স্বঘোষিত জয়ী সরকার খালেদা জিয়াকে একের পর এক মামলা দিয়ে আন্দোলন থেকে পিছিয়ে রাখছে। অন্যদিকে মৎস্যকন্যার গল্পের মতো তাদের বানানো বিরোধী দল পৃথিবীতে নতুন নজির সৃষ্টি করেছে সরকারের পেছনে থেকে।”

জানুয়ারিতে বিএনপির আন্দোলন ঘোষণার বিষয়ে ডাকসুর সাবেক এই নেতা বলেন, “জানুয়ারিতে বিএনপির চূড়ান্ত আন্দোলন হবে না। বিএনপির নেত্রী খালেদা জিয়াকেই ডিসেম্বরের মধ্যে সাজা দিয়ে জেলে পাঠাবে সরকার। তখন বিএনপির কিছুই করার থাকবে না।”

মান্না আরো বলেন, “সরকার সবকিছুতেই শিবির-শিবির গন্ধ খুঁজছে। আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদেরও স্বীকার করছে না। তার উদাহরণ সুমন দাস। সিলেট শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিহত ছাত্রলীগ নেতার নাম যদি সুমন দাস না হতো, তাহলে সরকার তাকেও শিবির বানিয়ে দিত।”

মান্নান বলেন, “গত ছয় বছরে আওয়ামী লীগ নিজেদের মধ্যে গোলাগুলি করে অন্তত ৫৬ জনকে খুন করেছে। এখন শিক্ষাঙ্গন তাদের হাতে জিম্মি। সব ক্ষেত্রেই ঘুষ, দুর্নীতি, অনিয়ম, টেন্ডারবাজি, রাহাজানি, খুন, গুম, হত্যা সন্ত্রাসে ছেয়ে গেছে।”

জেলা ঐক্যের রংপুর জেলা আহ্বায়ক মোফাখখারুল ইসলাম নবাবের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সবিদুর রহমান হিরু, নিউ জেনারেশন পার্টির কেন্দ্রীয় সম্পাদক নুর আলম সিদ্দিকী মামুন, জেলা ঐক্যের যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম বাবু, রিয়াজ উদ্দিন, ছাত্রনেতা প্রশান্ত চন্দ্র রায় প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খালেদাকে ডিসেম্বরেই জেলে পাঠাবে সরকার: মান্না

আপডেট টাইম : ০৭:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪