অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘সত্যিকার বিজয় অর্জনে মুক্তিকামী মানুষ প্রস্তুতি নিচ্ছে’

ঢাকা : ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে কৃতদাস সরকারের বিরুদ্ধে সত্যিকার বিজয় অর্জনে মুক্তিকামী মানুষ প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।

বুধবার দলীয় কার্যালয়ে নির্বাহী কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কুত্তা মার্কা নির্বাচনে জাতির কাঁধে কৃতদাস সরকারকে রেখে অনেকেই বিজয়ের মাসের উৎসব পালন করতে পারেন কিন্তু মুক্তিকামী মানুষ সত্যিকার বিজয় অর্জনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরো বলেন, লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশের মানুষ আজ গোলাম হয়ে আছে। এখন প্রতিবাদ করলেই বুকে গুলি চালানো হয়। গণমাধ্যম, বিচার বিভাগ ও স্বাধীনতার কণ্ঠে শিকল পরানো হয়েছে। আজাদি প্রিয় মানুষের কণ্ঠস্বর খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর ষড়যন্ত্র হচ্ছে।

এসময় ডিসেম্বর মাসকে বিজয়ের জন্য সংগ্রামের মাস হিসেবে পালন করতে আহ্বান জানান শফিউল আলম প্রধান। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ডিসেম্বরেই চূড়ান্ত বিজয়ের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।

সভায় ২০ দলীয় জোটের কর্মসূচি ছাড়াও জাগপার মাসব্যাপী কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়।

জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় দলের নির্বাহী কমিটির সভায় আরো বক্তব্য দেন নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবিদুর রহমান, মহিউদ্দিন বাবলু, মাস্টার এম. এ মান্নান, আসাদুর রহমান খান, এড. মুজিবুর রহমান, সৈয়দ শফিকুল ইসলাম, বেলায়েত হোসেন মোড়ল প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘সত্যিকার বিজয় অর্জনে মুক্তিকামী মানুষ প্রস্তুতি নিচ্ছে’

আপডেট টাইম : ০৫:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০১৪