পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জামায়াত ইস্যু : কাঁটা দিয়ে কাঁটা তুলবে তৃণমূল

ডেস্ক : কাঁটা দিয়ে কাঁটা তুলতে এবার মাঠে নেমেছে মমতার তৃণমূল। সারদার টাকা বাংলাদেশের জঙ্গি কার্যক্রমে ব্যবহার নিয়ে তৃণমূল সাংসদ ইমরানকে কাঠগড়ায় তুলেছিল ক্ষমতাসীন বিজেপি। কিন্তু সংসদে সেই বিজেপিরই মন্ত্রী উল্টো কথা বলায় পাল্টা অস্ত্র পেয়ে গেছে তৃণমূল।

সারদার টাকা বাংলাদেশের জামায়াতের হাতে যাওয়া নিয়ে বারবার অভিযোগ তুলেছে বিজেপি। এজন্য তৃণমূল সাংসদ হাসান আহমেদ ইমরানকে কাঠগড়ায় পর্যন্ত তোলেন তারা।

কিন্তু বুধবার ভারতের প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং সংসদে জানান, সারদার টাকা বাংলাদেশের জঙ্গি কার্যকলাপে ব্যবহৃত হয়েছে, তদন্তে এখনও এমন তথ্য জানা যায়নি। সেই জিতেন্দ্র-জালেই বিজেপিকে ঘায়েল করতে কোণঠাসা তৃণমূল এখন নতুন উদ্যমে ময়দানে নেমেছে।

তাদের যুক্তি- ইমরান সিমির সদস্য ছিলেন ১৯৮৪ সাল পর্যন্ত। কিন্তু নাশকতামূলক কাজের জন্য সিমি নিষিদ্ধ হয় ২০০১ সালে।

ইমরানের বোন বাংলাদেশে থাকেন। তাই তিনি বাংলাদেশে যাতায়াত করেন। সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক দুঃস্থ পড়ুয়াদের বৃত্তি দেয়। ওই ব্যাঙ্কের কাউন্সেলর ইমরান। ব্যাঙ্কের সঙ্গে তার যোগ এটুকুই। কয়েকদিন আগেই এই ইস্যুতে সংসদে তৃণমূল এবং ইমরানকে তীব্র আক্রমণ করেন বিজেপি সাংসদ কিরিট সোমাইয়া ও অনুরাগ ঠাকুর।

ধর্মতলার সমাবেশে সুর আরও চড়ান বিজেপি সভাপতি। বিজেপির ওই নেতাদের বিরুদ্ধে এবার সংসদে স্বাধিকারভঙ্গের নোটিস দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।

সূত্র : জি নিউজ

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জামায়াত ইস্যু : কাঁটা দিয়ে কাঁটা তুলবে তৃণমূল

আপডেট টাইম : ০৩:৫৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪