অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বিজয় দিবসের কর্মসূচিতে দুর্নীতির বিরোধীতা থাকবে : মান্না

ঢাকা : নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিজয় দিবস উপলক্ষ্যে আমাদের কর্মসূচিতে দুর্নীতির বিরোধীতা থাকবে। দুর্নীতি ও অপশাসনের কারণেই মুক্তিযুদ্ধের বিজয় জনগণের বিজয়ে উন্নীত হয়নি। ইতিমধ্যে ঘোষিত বিজয় দিবসের গণমিছিল ও রাজধানীর প্রতিটি থানায় দুর্নীতি বিরোধী কর্মসূচি পালনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার নাগরিক ঐক্য’র কেন্দ্রীয় কার্যালয়ে এক কর্মী সভায় সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।

দেশের বিরাজমান পরিস্থিতি ও সাংগঠনিক অবস্থা সম্পর্কে মান্না বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসনের গঠিত সংসদ, সরকার দেশের রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। এর মধ্যে আমাদের দুর্নীতি বিরোধী কর্মসূচির প্রচারণা ও অবস্থান কর্মসূচি মানুষের মনে নাড়া দিয়েছে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর যে পায়তারা চলছে তার পেছনেও দুর্নীতি, লুটপাট কাজ করেছে। নাগরিক ঐক্য’র মূল এজেন্ডা নাগরিক অধিকার ও গণতন্ত্র। এ অবস্থায় দুর্নীতি বিরোধী কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

তিনি আরো বলেন, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিরোধী দল বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এ অবস্থায় জনগণের সামনে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নাগরিক ঐক্যকেই দাঁড়াতে হবে। এজন্য গণকার্যক্রম বাড়াতে হবে।

এরপর সভায় রাজধানী ও বাইরের বিভিন্ন এলাকার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বিজয় দিবসের কর্মসূচিতে দুর্নীতির বিরোধীতা থাকবে : মান্না

আপডেট টাইম : ০৭:০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪