পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

৫ খাতে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহবান

ঢাকা : শিল্প, শিক্ষা-প্রযুক্তি, পরিবহন-যোগাযোগ, অবকাঠামো ও বিদ্যুৎখাতে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারা হাকিম আলী।

সোমবার বিকেলে এফবিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে বাংলাদেশে সফররত চীনা ব্যবসায়ী সংগঠন সিসিপিআটি‘র নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এ আহবান জানান।

মনোয়ারা হাকিম চীন ও বাংলাদেশের ব্যবসায়িক সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ চীন থেকে ৭ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। যা মোট আমদানির ২৫ শতাংশ। অপরদিকে বাংলাদেশ থেকে চীনে রফতানি করা হয়েছে ৭৪৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।

এছাড়া তৈরি পোশাক, জাহাজ নির্মাণ ও চামড়া জাতীয় পণ্যের গুণগত মানের কথা উল্লেখ করে এসব খাতে বিনিয়োগ করলেও চীনের ব্যবসায়ীরা লাভবান হবে বলে তিনি উল্লেখ করেন।

অপরদিকে আইটি, ই-কমার্চ, বায়ো-ওষুধ, খাদ্য-পানীয়, পোশাক, বিদ্যুত ও আধুনিক যন্ত্রপাতিতে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেছে।

সফররত চীনা ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন (সিসিপিআইটি‘র) ভাইস প্রেসিডেন্ট হুয়াং জিহং।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

৫ খাতে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহবান

আপডেট টাইম : ০৪:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪