পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

কিশোরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ চুরি

নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ হাজার টাকা মূল্যের সরকারি ওষধ চুরি হয়েছে। ওষধ চুরি করে নিয়ে যাওয়ার সময় আয়া হাসিনা বেগমকে হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, আয়া হাসিনা বেগম রাতের ডিউটি শেষে বাড়ি যাওয়ার সময় দু’টি কাপড়ের ব্যাগে করে ২ কার্টন সেফ্রাডিন ইনজেকশন, ২৫ প্যাকেট ওসারটিল ট্যাবলেট, ২ কার্টন জেসোক্যাল ট্যাবলেট ও দুইশ’ পিস সিরিঞ্জসহ আরো অন্যান্য ঔষধপত্র হাসপাতাল থেকে বাহিরে নিয়ে যাচ্ছিল।

এ সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দিদার রসূল জানান, এ ঘটনায় আবাসিক মেডিকেল অফিসার শামীমুজ্জামান শামীমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কিশোরগঞ্জ থানা ওসি মোস্তাফিজুর রহমান জানান, ওই আয়াকে আটকসহ ওষুধ উদ্ধার করে থানায় নিয়ে আসা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাদের জিম্মায় নিয়ে গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ চুরি

আপডেট টাইম : ০৪:২৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪