পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘দিল হে পাকিস্তান নিয়ে দেশ এগিয়ে নেয়া যায় না’

ঢাকা : দিল হে পাকিস্তান নিয়ে দেশ এগিয়ে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতায় থাকলেই এ দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ পায়।

বুধবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মতিয়া বলেন, যিনি পাকিস্তানের মেহমান ছিলেন তিনি কখনোই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেননি, সেটা দেশের জনগণ দেখেছে।

তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন দেশে ৩০ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। এখন কিছু হলেও আমরা খাদ্য রফতানি করতে পারছি। আজকের উন্নয়নশীল বাংলাদেশ আগামীতে উন্নত দেশ হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ষড়যন্ত্র করা আপনাদের কাজ। ষড়যন্ত্র করা বাদ দিন। আন্দোলন ও ষড়যন্ত্র করে এই সরকারের কিছুই করতে পারবেন না। আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবো।

সংগঠনের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বক্তব্য দেন। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা এম এ গনী, সংগঠনের সদস্য কমরেড হারুণ চৌধুরী, লুতফুর রহমান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘দিল হে পাকিস্তান নিয়ে দেশ এগিয়ে নেয়া যায় না’

আপডেট টাইম : ০২:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০১৪