পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘৭৪ এর দুর্ভিক্ষের জন্য যুক্তরাষ্ট্র দায়ী’

গাজীপুর : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ১৯৭৪ সালের এত কিছুর পরও সরকার নগদ টাকা দিয়ে চাল আমদানি করতে চেয়েছিল। কিন্তু আমদানিকৃত সেই চালের জাহাজ যুক্তরাষ্ট্র মাঝপথে সমুদ্রে জাহাজের গতি বদলে অন্যত্র পাঠিয়ে দিয়েছিলো। মাত্র পনের দিনের ব্যবধানে দুর্ভিক্ষ হয়। তখনকার দুর্ভিক্ষের জন্য যুক্তরাষ্ট্র দায়ী ছিল।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া বলেন, পাকিস্তানিরা পরাজয়ের আগে বাংলাদেশ ব্যাংকের সমস্ত টাকা পুড়িয়ে দিয়েছিল। এমনকি হানাদার বাহিনী দেশের সমস্ত স্থাপনা ধ্বংস করেছিলো। তারপরও বঙ্গবন্ধু সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে গড়ে তুলেছিলেন।

খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানীদের আতিথেয়তায় তিনি এতই মুগ্ধ হয়েছিলেন যে, ক্ষমতায় থাকাকালে সমস্ত রীতিনীতি ভুলে তিনি (খালেদা জিয়া) পাকিস্তানি জেনারেল জানজুয়ার মৃত্যুতে শোকবাণী পাঠিয়ে ছিলেন। যারা দেশকে পাকিস্তানিদের হাতে তুলে দিতে চেয়েছিল তাদের হাতে দেশের উন্নয়ন হতে পারে না।

কৃষক লীগ নেতা হেলাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন। এতে আরো বক্তব্য রাখেন, জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা।

পরে মহানগর কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন থেকে হেলাল উদ্দীনকে সভাপতি ও আব্দুল কাদির মন্ডলকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘৭৪ এর দুর্ভিক্ষের জন্য যুক্তরাষ্ট্র দায়ী’

আপডেট টাইম : ০৫:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০১৪