পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

স্বল্প অভিবাসন ব্যয়ে প্রচুর কর্মী নেবে কাতার

ঢাকা : বাংলাদেশ থেকে স্বল্প অভিবাসন ব্যয়ে প্রচুর কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার।

বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আবদুল্লাহ আব্দুল আজিজ আল মানা প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রীর দপ্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এর সাথে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে কাতারে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ কাতারের দীর্ঘ পরীক্ষিত বন্ধু। ভবিষ্যতে এ সম্পর্ক আরে সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আমাদের ২২ লাখ রেজিস্ট্র্রশনকৃত কর্মীর ডাটা ব্যাংক রয়েছে। সে ডাটা ব্যাংক থেকে আমরা যেকোন সংখ্যক কর্মী সরবরাহ করতে সক্ষম। এ পদ্ধতিতে কোন মধ্যস্বত্বভোগী থাকবে না। রাষ্ট্রদূত এজন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত বলেন, কাতারে নির্মাণসহ বিভিন্ন খাতে প্রচুর কর্মীর চাহিদা রয়েছে। আগামী ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন অবকাঠামো নির্মাণ উপলক্ষে ব্যাপক কর্মীর চাহিদা সৃষ্টি হচ্ছে। যা বিভিন্ন দেশ থেকে পূরণ করা হবে।

তিনি আরো বলেন, এ উপলক্ষে ৫০ হাজার কর্মী নিয়োগের দরকার হবে। বাংলাদেশের কর্মীগণ এ সুযোগ গ্রহণ করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়াও তিনি অন্যান্য খাতে কর্মী নিয়োগের বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার প্রদানের আশ্বাস দেন।

তিনি বলেন, অভিবাসন ব্যয়ও অত্যন্ত স্বল্প হবে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত কাতারে কর্মরত বাংলাদেশি কর্মীদের দক্ষতা অন্যান্য দেশের কর্মীদের তুলনায় বেশি। এজন্য তিনি বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন। কোনো কর্মী যেন মধ্যস্বত্বভোগীদের দ্বারা আর্থিকভাবে প্রতারিত না হয় সে দিকে লক্ষ্য রাখতে তিনি পরামর্শ দেন।

সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার, বিএমইটির মহাপরিচালক বেগম শাসছুন নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাতারে বর্তমানে ২ লক্ষাধিক বাংলাদেশি কর্মরত রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড।

স্বল্প অভিবাসন ব্যয়ে প্রচুর কর্মী নেবে কাতার

আপডেট টাইম : ০৬:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০১৪