পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দুদকের কাছে সময় বাড়ানোর আবেদন নাসির গ্রুপের

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) পূর্ব নির্ধারিত জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে দুদকের কাছে এক মাসের সময় চাইলেন নাসির গ্রুপের মালিকসহ ঊর্ধ্বতন ১০ কর্মকর্তা।

আবেদনে অসুস্থতার অজুহাত উল্লেখ করে জিজ্ঞাসাবাদে হাজির হতে এক মাস সময় চেয়েছেন তারা। দুদক সূত্র শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থপাচার এবং সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগে তাদের দুদকে তলব করা হয়।

সূত্র জানায়, নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস ও নাসির লিফ টোবাকো ইন্ডাস্ট্রিজের পরিচালক ও তার স্ত্রী তাসলিমা সুলতানাসহ আরও আটজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের কথা ছিল। তারা কেউই দুদকের দেয়া নির্ধারিত সময়ে জিজ্ঞাসাবাদে হাজির হননি।

দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু সাংবাদিকদের বলেন, নাসির গ্রুপের জিজ্ঞাসাবাদ বিলম্বিত করতে সময় চেয়ে আবেদন এখনো আমার কাছে আসেনি।

এছাড়া তারা কি কারণে সময় চেয়েছেন তাদের আবেদন হাতে পেলে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম শীর্ষ নিউজকে বলেন, নাসির গ্রুপের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তাদের অর্থপাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। নির্ধারিত সময়ে তারা না এসে দুদকের কাছে এক মাস সময় চেয়ে আবেদন করেছেন। তাদের সময় দেবে কিনা এ ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য গত ১১ ডিসেম্বর তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ পাঠানো হয়। নোটিশে তাদেরকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দুদকের কাছে সময় বাড়ানোর আবেদন নাসির গ্রুপের

আপডেট টাইম : ০৪:০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০১৪