অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ধর্ষণ মামলায় রুবেলের জামিন

ঢাকা: বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে চলচ্চিত্র অভিনেত্রীর দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন।

সোমবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

রুবেলের পক্ষে আদালতে শুনানি করেন এডভোকেট শ ম রেজাউল করিম।

এর আগে শনিবার নারী ও শিশু নির্যাতন আইনে রুবেলের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেন চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী।

হ্যাপী বলেন, “ফেইসবুকের মাধ্যমে ওর সাথে আমার প্রায় এক বছর আগে পরিচয় হয়। নয় মাস ধরে তার সাথে ঘনিষ্ঠতা।”

“বিয়ের কথাবার্তা চলার মধ্যে আরেক মেয়ের সাথে সম্পর্ক করে তোলে রুবেল। এ ব্যাপারে অভিযোগ করলে সে এড়িয়ে যায়।”

পরে রুবেল তাকেও এড়িয়ে চলতে শুরু করেন অভিযোগ করে এই অভিনেত্রী বলেন,“ আগে সে বলেছে বিয়ে করতে পারি। এখন সে বিয়ে করতে পারবে না। তাই মামলা করেছি-মামলা চালিয়ে যাব।”

পুলিশ জানায়, কমার্স কলেজের কাছে রুবেলের একটি ফ্লাট আছে। ওই ফ্লাটে হ্যাপীর যাওয়া-আসা ছিল।

“মামলায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ আনা হয়েছে।”

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী নাজনীন আক্তার হ্যাপী ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত আরো কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি।

আগামী মাসের প্রথম দিনে ২৫ বছর পূর্ণ হতে চলা রুবেলের জন্ম বাগেরহাটে। জাতীয় দলে নিয়মিত খেলতে থাকা এই পেসার ৫৩টি ওয়ানডেতে ৬৯ উইকেট নিয়েছেন। আর ২২ টেস্টে পেয়েছেন ৩২ উইকেট।

এদিকে মামলার পরপরই নায়িকা হ্যাপীকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে।

তার অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ডাক্তারি পরীক্ষার প্রয়োজন রয়েছে জানিয়ে তিনি বলেন, “ডাক্তারি পরীক্ষার আগ পর্যন্ত তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে হবে।”

রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য নেওয়া হয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ধর্ষণ মামলায় রুবেলের জামিন

আপডেট টাইম : ০৪:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০১৪