পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রিজার্ভ বৃদ্ধির পেছনে জাতিসংঘ শান্তিরক্ষীদের রেমিট্যান্স

ঢাকা : ৪৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে বাংলাদেশে। রিজার্ভের পরিমাণ হচ্ছে ২২ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার বা দুই হাজার দুইশত আটত্রিশ কোটি ডলার। রফতানি বৃদ্ধি, শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ও প্রবাসীদের বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠানোতে রিজার্ভ বেড়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এ পরিমাণ রিজার্ভ দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থনীতির সবগুলো সূচকের স্থিতিশীলতার কারণেই এটা সম্ভব হয়েছে। রিজার্ভের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলেও সংবাদিকদের জানান তিনি।

কোন ধরনের উৎসব না থাকার পরেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান শীর্ষ নিউজকে বলেন, অক্টোবর মাসের তুলানয় নভেম্বর মাসে বাংলাদেশের রফতানি বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ। একই সময়ে প্রায় ১৫ শতাংশ রেমিট্যান্স বেশি এসেছে।

এসময় রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে জাতিসংঘ শান্তি মিশনের টাকা বাংলাদেশে আসায়। জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত বাংলাদেশের সেনাবাহিনী ও সদস্যরা বাইশ কোটি আশি লাখ টাকার রেমিটেন্স পাঠিয়েছে এ মাসে। তাই রিজার্ভ বেশি হয়েছে বলে জানান তিনি।

চলতি বছরের নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট রেমিট্যান্স পাঠিয়েছে এক হাজার ৬৮ কোটি টাকা বলে জানা গেছে বাংলাদেশ ব্যাংক সূত্রে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান জানান, রেমিট্যান্সের পাশাপাশি রফতানি আয়ের প্রবৃদ্ধি বৃদ্ধি পাওয়ায় রিজার্ভ বেড়েছে। যদি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে তাহলে রিজার্ভ বৃদ্ধির এ ধারা আরো অব্যহাত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রিজার্ভ বৃদ্ধির পেছনে জাতিসংঘ শান্তিরক্ষীদের রেমিট্যান্স

আপডেট টাইম : ০৬:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪