অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করতে স্ত্রীকে নিয়ে থানায় ছেলে

ঢাকা : যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে বাবা-মা’র বিরুদ্ধে মামলা দায়ের করতে শাহবাগ থানায় গেছেন এক ছেলে। তিনি অভিযোগ করেছেন; ‘যৌতুকের জন্য তারা বাবা-মা ও বোনরা মিলে স্ত্রীকে নির্যাতন করেছেন।’

শনিবার স্ত্রী ফাতেমা আক্তার (২১) কে নিয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যায় স্বামী গুলজার। এরপর তারা শাহবাগ থানায় মামলা দায়ের করতে যায়। এর আগে ঢামেক হাসপাতালে সাংবাদিকদের কাছে বাবা-মা ও বোনদের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ করেন গুলজার।

তিনি জানান, গত ২৮ মার্চে পারিবারিকভাবে ফাতেমা এবং তার বিয়ে হয়। এরপর তার বাবা-মা ও বোনেরা যৌতুকের জন্য স্ত্রী ফাতেমার ওপর বিভিন্ন সময়ে নির্যাতন চালিয়েছেন। তিনি যৌতুক নিতে রাজী না হওয়ায় বাবা-মা তার স্ত্রীসহ বাড়ি থেকে বের করে দিতে চেয়েছেন। শনিবার সকালে ফের স্ত্রীর পেটে গরম পাতিলের সেঁক ও পায়ে গরম ভাতের মাড় ঢেলে দেয়।

তিনি আরো জানান, তার স্ত্রী ফাতেমা উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সম্মান তৃতীয় বর্ষে পড়ছেন। বিয়ের পর থেকেই তার পরিবার যৌতুকের জন্য ফাতেমাকে চাপ দিয়ে আসছেন। এর আগে এ নিয়ে গুলজার নিজেই মা-বাবার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু জিডির বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় ফাতেমার ওপর নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয় গুলজারের বাবা-মা এবং বোনরা।

এদিকে স্বামীকে ভদ্র ও বিনয়ী উল্লেখ করে আহত ফাতেমা বলেন, ‘আমার স্বামী যৌতুকের পক্ষে না। কিন্তু তার বাবা-মা-বোনেরা যৌতুক চায়। যৌতুক না পেয়ে তারা আমার ওপর নির্যাতন চালায়। তাই মামলা দায়ের করতে শাহবাগ থানায় আসছি।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে , ‘গুলজার এর আগেও এ বিষয় একটি জিডি দায়ের করেছিল। জিডিটি তদন্তে আছে। এরপর যদি মামলা দায়েরও করতে চায় তাও করতে পারবেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করতে স্ত্রীকে নিয়ে থানায় ছেলে

আপডেট টাইম : ০৫:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪