অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিটি নির্বাচনে ৫-১০ কোটি টাকা দরকার, কার আছে?

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘নব্বই সালের পর থেকে দেশে কোনো গণতন্ত্র নেই। একানব্বই সালে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। আজ থেকে জাতীয় পার্টি গণতন্ত্র পুনরোদ্ধারের দায়িত্ব নেবে।’

রোববার বনানীস্থ জাপা কার্যালয়ে পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ও বিএনপিকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘মানুষ মেরে ক্ষমতায় যেমন থাকা যায় না। তেমনি মানুষ মেরে ক্ষমতায় যাওয়াও যায় না। দুই দলের প্রতি মানুষের আস্থা নেই। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ এসেছে।’

ঢাকা সিটি নির্বাচনের ব্যাপারে এরশাদ বলেন, ‘যারা মেয়র প্রার্থী হন, তাদের ক্ষেত্রে দেখা হয় কার কতো টাকা আছে। এটা কি গণতন্ত্রের মূলমন্ত্র? নির্বাচনের জন্য ৫ থেকে ১০ কোটি টাকার দরকার। কার আছে এ টাকা? টাকা খরচ করতে পারে না বলেই সংসদে ভালো লোক আসতে পারে না। কেননা তাদের সে সামর্থ নেই।’

এ দেশে ক্ষমতা ছাড়া গণতন্ত্র নেই জানিয়ে এরশাদ বলেন, ‘আমরা ক্ষমতানীতির কবর রচনা করবো।’

জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে সকাল ১১টা থেকে শুরু হওয়া যৌথ সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঢাকার উত্তর সিটি করপোরেশনের জাতীয় পার্টির প্রার্থী বাহাউদ্দীন বাবুল, দক্ষিণের প্রার্থী হাজী সাইফুদ্দীন আহাম্মেদ মিলন, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম এসএম ফয়সাল চিশতি, এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়, যুব সংহতির সভাপতি জাপার সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নূরুল ইসলাম নুরু প্রমুখ।

সভা শেষে এরশাদ আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী হিসেবে ঢাকা উত্তরে বাহাউদ্দীন বাবুল এবং ঢাকা দক্ষিণের প্রার্থী হিসেবে হাজি সাইফুদ্দীন আহাম্মেদ মিলনের নাম ঘোষণ করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিটি নির্বাচনে ৫-১০ কোটি টাকা দরকার, কার আছে?

আপডেট টাইম : ০৪:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫